গুরুতর চোখের সমস্যায় ভুগছেন পাকিস্তানের ক্রিকেট কিংবদন্তি ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তার ডান চোখের প্রায় ৮৫% দৃষ্টি হারিয়েছেন ইমরান।
এ খবর জেনে পাকিস্তান সরকারের প্রতি ইমরানের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতের আবেদন জানিয়েছেন আরেক কিংবদন্তী ওয়াসিম আকরাম।
ওয়াসিম আকরাম তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, “আমাদের অধিনায়ক ইমরান খান যে শারীরিক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন তা শোনার পর মন ভেঙে গেছে। আমি আন্তরিকভাবে আশা করি কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে নেবে এবং তাকে সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করবে। তার জন্য শীঘ্র সুস্থতা এবং পূর্ণ স্বাস্থ্য কামনা করি।”
ইমরান খানের এই চোখের সমস্যা মূলত *ডান রেটিনাল ভেইন অক্লুশন* এর কারণে, যেখানে রক্ত ক্লট রেটিনায় ক্ষতি সৃষ্টি করেছে। পাকিস্তানের সর্বোচ্চ আদালত ইতোমধ্যেই বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে এবং তাকে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা করানোর নির্দেশ দিয়েছে।
ইমরানের নেতৃত্বে ১৯৯২ সালের বিশ্বকাপ জয়ী পাকিস্তান দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ওয়াসিম আকরাম। তার মতে, ইমরান খান শুধু নেতৃত্বে নয়, চাপপূর্ণ পরিস্থিতিতেও দলের খেলোয়াড়দের সঠিকভাবে পরিচালনা করতে পারতেন, যা পাকিস্তানকে দেশে ও বিদেশে সমানভাবে সাফল্য এনে দিয়েছে।
'এবার কি হ্যান্ডশেক হবে'- যা বললেন সূর্যকুমার-সালমান