রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৪ এএম

রাজধানীর শ্যামপুর পোস্তগোলা ব্রিজের উপরে সড়ক দুর্ঘটনায় আব্দুর রহিম (৪৫) নামে একজন নিহত হয়েছেন। 

রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তিনি রাত তিনটার দিকে মারা যান।

শ্যামপুর থানার উপপরিদর্শক (এসআই) মাইনুদ্দিন তালুকদার জানান, রাত আনুমানিক সাড়ে বারোটার দিকে পোস্তগোলা ব্রিজের উপর রাস্তা পার হওয়ার সময় কোন যানবাহনের ধাক্কায় গুরুতর আহত হন ওই ব্যক্তি। পথচারীরা তাকে পড়ে থাকতে দেখে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

এসআই আরও জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। তবে কোন গাড়ির ধাক্কায় দুর্ঘটনা, সেটি এখনও জানা যায়নি। তার বাড়ি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মথুরাপুর গ্রামে। বাবার নাম আব্দুর রহমান। গ্রামেই একটি দোকান রয়েছে তার।

সর্বশেষ সর্বাধিক পঠিত