মাহে রমজানের চাঁদ দেখা গেছে। এবারের রোজায় দর্শকেরর জন্য বিশেষ আয়োজন নিয়ে হাজির হয়েছে চ্যানেল ২৪। আকিজ এসেনসিয়াল ঘরোয়া ইফতার শিরোনামের এই অনুষ্ঠানে অংশ নিচ্ছেন শোবিজের এক বেশ ক’জন পরিচিত মুখ। তাদের মধ্যে রয়েছেন নায়ক নিরব, গায়িকা ফাহমিদা নবী, ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল, অভিনেত্রী বর্ষা, ফুটবলার সানজিদা আক্তার, গায়ক প্রতীক নবী, সংগীতশিল্পী আগুন, উপস্থাপক ও চিকিৎসক শ্রাবণ্য, গায়ক ট্রানজিব সারোয়ার এবং গায়িকা আতিয়া আনিসা।
তারকারা নিজেদের পছন্দের স্বাস্থ্যসম্মত ও ঘরোয়া ইফতার আইটেম রান্না করে শেয়ার করছেন দর্শকদের সঙ্গে। সহজে তৈরি করা যায়, পুষ্টিগুণে ভরপুর—এমন নানা পদ উঠে আসছে তাদের হাতের ছোঁয়ায়। ফলে বিনোদনের পাশাপাশি দর্শক পাচ্ছেন স্বাস্থ্যকর ইফতার প্রস্তুতির কার্যকর পরামর্শও।
অনুষ্ঠানটিতে স্বাস্থ্যসম্মত রান্না নিশ্চিত করতে যুক্ত আছেন রন্ধনশিল্পী টনি খান, মামুন চৌধুরী এবং আবু সাঈদ। ইফতারের খাবারে সঠিক পুষ্টিমান ও স্বাস্থ্যবিধি বজায় রাখার বিষয়ে তারা দিচ্ছেন বিশেষ দিকনির্দেশনা। আয়োজকদের ভাষ্য, তারকাদের অংশগ্রহণে এই আয়োজন কেবল বিনোদন নয়—বরং রমজানে সচেতন ও সুষম ইফতার প্রস্তুতিতে দর্শকদের উদ্বুদ্ধ করাই এর মূল লক্ষ্য।
রমজানের প্রতিদিন বিকাল ৩টা ২৫ মিনিটে চ্যানেল ২৪–এ প্রচার হবে আয়োজনটি। নাজমুল আলম রানার পরিচালনায় মাসব্যাপী এই অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন শাহরিন জেবিন।
ছেলেকে না পেয়ে দিশেহারা নাসিমা খান
তারাবির নামাজের নিয়ম, নিয়ত ও মোনাজাত
অগ্নিদগ্ধ কর্মীর মৃত্যুতে জামায়াতের উদ্বেগ 