২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিশ্চিত হলো বাংলাদেশের

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৬ পিএম

রাজনৈতিক কারণে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে না বাংলাদেশ। শঙ্কা ছিল আইসিসি র‌্যাংকিংয়ে না পিছিয়ে পড়ে বাংলাদেশ এবং আগামী বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ না নষ্ট হয়। 

কিন্তু তা হয়নি। আজ পাকিস্তান নামিবিয়াকে হারিয়ে দেয়ায় র‌্যাংকিংয়ের তিন দলের মধ্যে থেকে ২০২৮ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ। আইসিসি এটা নিশ্চিত করেছে। 

দুবছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। আয়োজক হিসেবে সরাসরি খেলবে এই দুটি দল। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বাকি ৭ সেরা দল- ইংল্যান্ড, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে খেলার সুযোগ পাবে সরাসরি। এরপর আইসিসি র‌্যাংকিঙের সেরা তিন- বাংলাদেশ (র‌্যাংক ৯), আফগানিস্তান (র‌্যাংক ১০) ও আয়ারল্যান্ড (র‌্যাংক ১২) খেলবে বিশ্বকাপে।  যেহেতু ৯ মার্চের আগে বাংলাদেশ, আফগানিস্তান ও আয়ারল্যান্ড দলের কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ নেই, তাই তাদের র‍্যাঙ্কিং কমার সম্ভাবনা নেই। 

এর বাইরে বাকি ৮ দল আসবে প্রতিটি অঞ্চলের বাছাইপর্বের ম্যাচ খেলে। এর মধ্যে আমেরিকা অঞ্চল থেকে ১টি, ইউরোপ অঞ্চল থেকে ২টি, আফ্রিকা অঞ্চল থেকে ২টি ও এশিয়া-ইস্ট প্যাসিফিক অঞ্চল থেকে আসবে ৩টি দল।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত