মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে মেক্সিকো। সেই উদ্যোগের অংশ হিসেবে এবার মেক্সিকো উপকূলে ৪ হাজার কেজি কোকেন পাচারকালে একটি সাবমেরিনকে আটক করেছে মেক্সিকান নৌবাহিনী। আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এমন তথ্য জানানো হয়েছে। গণমাধ্যমটি জানায় এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। সামাজিক মাধ্যমের এক পোস্টে বলা হয়, গত এক সপ্তাহে সামুদ্রিক অভিযানের মাধ্যমে প্রায় ১০ হাজার কেজি মাদক জব্দ করা হয়েছে।
পোস্টে দাবি করা হয়েছে, এ মাদক আটকের ফলে মেক্সিকোর সাধারণ জনগণ সুরক্ষিত জীবনের পথে হাঁটবে এবং দেশটিতে মাদকের প্রাচুর্য্য কমবে। প্রসঙ্গত, আন্তর্জাতিক মাদক চোরাচালানিরা এক দেশ থেকে আরেক দেশে নানা বিচিত্র উপায়ে মাদক পাচার করে থাকে। এজন্য পাচারকারীরা নিজস্ব সাবমেরিন বানিয়ে হাজার হাজার মাইল সাগর পাড়ি দিচ্ছে- এমনটা খুব একটা শোনা যায় না। ইউরোপে এমনই একটি কোকেন-বহনকারী সাবমেরিন প্রথম ধরা পড়ে ২০১৯ সালে।
