টাঙ্গাইল শহীদ মিনারে প্রতিমন্ত্রী টুকুর শ্রদ্ধা

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৮ এএম

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঐতিহাসিক ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ১ মিনিটে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান তিনি।

পুষ্পস্তবক অর্পণের পর ভাষা শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে তাদের আত্মত্যাগের প্রতি সম্মান জানান প্রতিমন্ত্রী। এ সময় কার সঙ্গে জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার শামসুল আলম সরকার উপস্থিত ছিলেন।

এরপর একে একে বীর মুক্তিযোদ্ধা, টাঙ্গাইল প্রেসক্লাব, জেলা সিভিল সার্জন, উপজেলা প্রশাসন, পৌরসভাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান পর্যায়ক্রমে ভাষা শহদদের প্রতি শ্রদ্ধা জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত