চলতি বছরের শেষ দিকে দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে বাংলাদেশ। নিজেদের হোম সিরিজের ২০২৬-২৭ মৌসুমের জন্য সব সিরিজের সূচি প্রকাশ করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। সেখানে বাংলাদেশ সিরিজের সূচিও প্রকাশ করা হয়েছে।
২ টেস্ট, ৩ ওয়ানডে এবং ৩ টি-টোয়েন্টির সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ। সিরিজের শুরুটা হবে টেস্ট দিয়ে। টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নদের সঙ্গে জোহানেসবার্গ এবং সেঞ্চুরিয়নে বাংলাদেশ খেলবে দুই টেস্ট। ম্যাচগুলো শুরু হবে ১৫ এবং ২৩ নভেম্বর।
এরপর মাঠে গড়াবে ওয়ানডে সিরিজ। ১, ৪ এবং ৭ ডিসেম্বর আয়োজিত হবে সিরিজের তিন ওয়ানডে, ভেন্যু যথাক্রমে ইস্ট লন্ডন, পোর্ট এলিজাবেথ এবং কেপটাউন।
সর্বশেষ মাঠে গড়াবে টি-টোয়েন্টি সিরিজ। ১০, ১২ এবং ১৩ ডিসেম্বর সিরিজের তিন টি-টোয়েন্টি ম্যাচ আয়োজিত হবে কিম্বার্লি, বেনোনি এবং সেঞ্চুরিয়নে।
এর আগে ২০২২ সালে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে স্মরণীয় এক জয় তুলে নিয়েছিল বাংলাদেশ দল। দুদেশের মধ্যে সর্বশেষ টেস্ট সিরিজ হয়েছে বাংলাদেশে, ২০২৫ সালে
একনজরে বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফরের সূচি
১৫-১৯ নভেম্বর, ১ম টেস্ট, জোহানেসবার্গ
২৩-২৭ নভেম্বর, ২য় টেস্ট, সেঞ্চুরিয়ন
১ ডিসেম্বর, ১ম ওয়ানডে, ইস্ট লন্ডন
৪ ডিসেম্বর, ২য় ওয়ানডে, পোর্ট এলিজাবেথ
৭ ডিসেম্বর, ৩য় ওয়ানডে, কেপটাউন
১০ ডিসেম্বর, ১ম টি-টোয়েন্টি, কিম্বার্লি
১২ ডিসেম্বর, ২য় টি-টোয়েন্টি, বেনোনি
১৩ ডিসেম্বর, ৩য় টি-টোয়েন্টি, সেঞ্চুরিয়ন
