শীর্ষ পেশাদারের দক্ষতা

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২১ এএম

নতুন বছরে আপনার প্রথম বা পরবর্তী অবস্থান খুঁজে পেতে প্রতিযোগিতায় শামিল হতে হবে। এখনকার কাক্সিক্ষত শীর্ষ পেশাদার দক্ষতাগুলো বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক। এআই এবং মেশিন লার্নিং কর্মজীবনের একটি বড় অংশ হয়ে উঠেছে। আজকের চাকরির বাজারে প্রযুক্তিভিত্তিক পেশাদার দক্ষতা অপরিহার্য মনে করলেও নিয়োগকর্তারা এর অভাব লক্ষ্য করেছেন। তাই নতুন বছরে পরবর্তী অবস্থানে যেতে প্রযুক্তিগত দক্ষতায় দক্ষ হওয়া ও পরিবর্তন অত্যন্ত জরুরি।

এআই বা মেশিন লার্নিং : ভবিষ্যতের তিনটি সেরা দক্ষতার মধ্যে এআই একটি। নিয়োগকর্তারা এই দক্ষতাসম্পন্ন লোকদের নিয়োগ দিতে পাগলপ্রায়। একটি মেশিন লার্নিং অ্যালগরিদম তৈরি করার ক্ষমতাও অনেক প্রতিষ্ঠানের চাহিদার শীর্ষে রয়েছে। এআই সিস্টেম কীভাবে তৈরি করতে হয়, তা জানা থাকলে নিয়োগে অন্যদের থেকে বেশি সুবিধা পাওয়া যায়।

ব্লকচেইন ডেভেলপমেন্ট: সম্প্রতি ব্লকচেইন ডেভেলপমেন্ট প্রযুক্তিশিল্পে আলোচিত বিষয় হয়ে উঠেছে। এটি আবির্ভাবের সঙ্গে সঙ্গে অনেক প্রতিষ্ঠান নতুন এই প্রযুক্তি ব্যবহারের নতুন উপায় খুঁজছে। ব্লকচেইন ডেভেলপমেন্ট এমন একটি দক্ষতা, যা প্রায় যেকোনো শিল্পে প্রয়োগ করা যায়। এটি সমস্যার সমাধানের পাশাপাশি ব্যবসার উন্নতিতে সাহায্য করতে পারে। যদি ব্লকচেইন ডেভেলপার হতে চান, তবে কিছু প্রাথমিক প্রোগ্রামিং জ্ঞান ও দক্ষা থাকতে হবে।

সৃজনশীলতা বা সফট স্কিল : সৃজনশীলতার মতো সফট স্কিলগুলো অপরিহার্য এবং চাহিদা রয়েছে। ব্যবসা এবং সৃজনশীলতা যখন একসঙ্গে ছিল না, সেই দিনগুলো অতীত হয়েছে। এখন প্রত্যেকেই চায় তাদের দলে মুক্ত চিন্তার এবং সৃজনশীল মানুষ থাকুক। কারণ, এতে বিভিন্ন উপায়ে সমস্যাগুলো দেখা যায় এবং নতুনত্বে সমাধান করা যায়। নিয়োগকর্তারাও চাহিদার ভিত্তিতে এটিকে দুর্দান্ত পেশাদার দক্ষতা বলে মনে করেন। কারণ এটি এমন লোকদের খুঁজে পেতে সহায়তা করে, যারা পণ্য ও সেবার জন্য নতুন ধারণা তৈরি করতে পারে।

ইমোশনাল ইন্টেলিজেন্স : ইমোশনাল ইন্টেলিজেন্স বা ইকিউ বলতে বোঝায়, আমরা কীভাবে মানুষের সঙ্গে আবেগগতভাবে সম্পর্কিত। একটি উচ্চ ইকিউ বার্তা দেয়, নিজের এবং ক্লায়েন্টদের আবেগের সঙ্গে কতটা সম্পর্কিত হতে পারেন। মূলত বিষয়টা হচ্ছে গ্রাহকের চিন্তাভাবনা, প্রয়োজনীয়তা, সমস্যার সমাধানের সঙ্গে নিজেকে মিলিয়ে নেওয়া। যখন গ্রাহকের চাহিদা বা প্রয়োজন অনুযায়ী প্রতিক্রিয়া জানাতে পারবেন তখনই পরিষেবা সফল। এটি একই সঙ্গে বার্তা দেয় যে, রোবোটিকের পরিবর্তে মানুষেরা আবেগের সঙ্গে ভালোভাবে সম্পর্কিত হতে বেশি সক্ষম।

প্রবলেম সলভ : এটি সৃজনশীলতার সঙ্গে সম্পর্কিত। নিয়োগকর্তারা সবসময় সমস্যা সমাধানে দক্ষ কাউকে প্রাধান্য দেয়। কীভাবে প্রতিক্রিয়াগুলোতে যুক্তিযুক্ত কথা বলার মাধ্যমে কিংবা কারণগুলো প্রক্রিয়া করা হয়, তার সঙ্গেও এটি সম্পর্কিত। সে জন্য ভিডিও গেম খেলা এবং ক্রসওয়ার্ড ধাঁধা সমাধান করতে পারেন। এটি জটিল সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করতে পারে।

পিপল ম্যানেজমেন্ট : কম্পিউটার ম্যানেজমেন্টের দিন চলে গেছে। নিয়োগকর্তারা চায়, আপনি মানুষের সঙ্গে ভালো আচরণ করতে পারেন, তাদের সঙ্গে কথা বলতে পারেন, তাদের অনুপ্রাণিত করতে পারেন এবং তাদের উৎসাহিত করতে পারেন ইত্যাদি। আপনি কী জানেন, কীভাবে এই কাজগুলো করতে হয়? এমন একটি পেশাদার দক্ষতা সবাই এখন চায় এবং ভবিষ্যতেও চাইবে। মনে রাখবেন, আপনি যদি সুখী কর্মচারী তৈরি করতে পারেন তবেই ঊর্ধ্বতনদের জন্য আপনি সুখী কর্মচারী হবেন।

লেখক : ফিচার রাইটার

সর্বশেষ সর্বাধিক পঠিত