টি–টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের সেমিফাইনালে ওঠার স্বপ্ন এখন ঝুলে আছে জটিল হিসাবের ওপর। ইংল্যান্ডের কাছে নাটকীয় হারের পর দুই ম্যাচে পাকিস্তানের সংগ্রহ মাত্র ১ পয়েন্ট। ফলে শেষ ম্যাচের ফলই নির্ধারণ করবে তাদের ভাগ্য।
এখন পাকিস্তানের সামনে একমাত্র ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে। সেমিফাইনালে উঠতে হলে সেই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই। জয় পেলেও তাদের তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফলের দিকে, বিশেষ করে নিউজিল্যান্ডের পারফরম্যান্সের ওপর। তবে শ্রীলঙ্কার কাছে হেরে গেলে আর কোনো সমীকরণ খাটবে না। সোজা দেশে ফেরার বিমানে উঠতে হবে বাবর আজমদের।
সমীকরণ অনুযায়ী, পাকিস্তান যদি শ্রীলঙ্কাকে হারায় এবং ইংল্যান্ড যদি নিউজিল্যান্ডকে হারায়, একই সঙ্গে শ্রীলঙ্কা যদি নিউজিল্যান্ডকে হারাতে পারে; তাহলে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে পাকিস্তানের সেমিফাইনাল নিশ্চিত হতে পারে। তবে নিউজিল্যান্ড যদি বাকি দুই ম্যাচের একটি জিতে যায়, তখন পাকিস্তান ও নিউজিল্যান্ড পয়েন্ট হবে সমান। সেক্ষেত্রে সিদ্ধান্ত হবে নেট রান রেটের ভিত্তিতে।
সেমিতে যাওয়ার আরও একটি উপায় হলো বৃষ্টি। যদি পাকিস্তান–শ্রীলঙ্কা এবং শ্রীলঙ্কা–নিউজিল্যান্ড ম্যাচ বৃষ্টিতে ভেসে যায় এবং যদি ইংল্যান্ডের কাছে নিউজিল্যান্ড হেরে যায়; তাহলে তিন দলের পয়েন্ট হবে ২। সেক্ষেত্রে নেট রান রেটের হিসাবেই নির্ধারিত হবে শেষ চারের টিকিট। সব মিলিয়ে সেমিফাইনালের আশা টিকিয়ে রাখতে পাকিস্তানের প্রথম কাজ শেষ ম্যাচ জেতা।
ধর্ষণের অভিযোগে বিচারের মুখোমুখি হচ্ছেন আশরাফ হাকিমি
সাকিবকে দেশে ফেরাতে সরকারের কাছে আইনি নথি জমা দিল বিসিবি