স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী মুকুলের মৃত্যুদণ্ড

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৩ পিএম

স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী জীবন হোসেন ওরফে মুকুলকে মৃত্যুদণ্ডসহ দশ হাজার টাকা অর্থদণ্ডও করেছে আদালত। বুধবার ঢাকার দশম অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ শহিদুল ইসলাম এ রায় দেন। জামিনে গিয়ে জীবন হোসেন ওরফে মুকুল পলাতক হওয়ার তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছে আদালত।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১২ সালের মুকুল ও মোছা. ফাহিমা বেগম বিয়ে করেন। তাদের ৬ মাসের একটা ছেলে সন্তান রয়েছে। মুকুল চট্টগ্রামে ফার্ণিচারের কাজ করত। মামলার ঘটনার কয়েক দিন আগে তারা ঢাকার ভাটারা এলাকায় আসে। ২০১৩ সালের ১৭ সেপ্টেম্বর রাত সাড়ে ১০ টার দিকে রাতে খাওয়া-দাওয়া শেষে তারা ঘুমিয়ে যায়।

পরদিন সকাল ৭টার দিকে মুকুল ও ফাহিমার ছেলের কান্নার শব্দ শুনে প্রতিবেশীরা। পরবর্তী পুলিশ এসে ফাহিমার পা বাঁধা লাশ উদ্ধার করে। পরদিন ভিকটিম ফাহিমার বড় ভাই সিরাজুল ইসলাম ভাটারা থানায় এ হত্যা মামলাটি করেন।

মামলার তদন্ত কমকর্তা ভাটারা থানার এসআই শহিদুল ইসলাম ২০১৪ সালের ১৮ সেপ্টেম্বর মুকুলকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেন আদালতে।২০১৫ সালের ১ জুন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করে আদালত। মামলার বিচার চলাকালে আদালত ৮ জনের সাক্ষ্য গ্রহণ করে এ রায় দিন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত