রনক রায়হানের একগুচ্ছ গান

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩১ এএম

ঈদ সামনে রেখে চলছে রনক রায়হানের একাধিক গানের কাজ। ইতিমধ্যেই রেকর্ডিং সম্পন্ন হয়েছে আকাশ সেন ও মেরিন মেরির কণ্ঠে ‘কাচ্চি বিরিয়ানি’ শিরোনামের একটি বিগ বাজেটের গান। মিউজিক ভিডিওসহ গানটি প্রকাশ হবে সারা মিউজিক বিডি ইউটিউব চ্যানেলের ব্যানারে। তরঙ্গ মিউজিক সেন্টারের ব্যানারে আসবে ইমন খানের কণ্ঠে চাই না ক্ষতিপূরণ, লায়লার কণ্ঠে ‘আজকে আপন কালকে পর’। পাশাপাশি তারননুম আফরিনের কণ্ঠে শোনা যাবে ‘মন সিন্ধুক’ শিরোনামের একটি গান।

এসব গান ছাড়াও রনক রায়হানের কাছ থেকে জানা গেল, ‘বনের পাখি’ নামের আরও একটি নতুন চমক নিয়ে হাজির হবেন বাউল শফি মন্ডল ও শান্তনা মন্ডল।  এছাড়া বাসুদেব রাজবংশীর ‘শ্মশান ঘাটে’, শারমিনের ‘এত সোজা নয়রে পিরিতি’, আকাশ মাহমুদের ‘জঙলার পাখি’, মুনসুরের ‘লজ্জাবতী গাছ’সহ রয়েছে কিছু উদীয়মান শিল্পীর প্রকল্প। গানগুলোর সংগীত আয়োজনে রয়েছেন এন ফরহাদ, এস ডি সাগর, ওয়াহেদ শাহীন ও শিবলু মাহমুদ। মিউজিক ভিডিওর কাজ শেষ করেই  ঈদ উপলক্ষে এগুলো অবমুক্ত করা হবে জানান রনক রায়হান।

সর্বশেষ সর্বাধিক পঠিত