এবারের ঈদে ‘কসম’ নামের একটি বিশেষ নাটক নিয়ে হাজির হচ্ছেন ফারহান আহমেদ জোভান ও তটিনী। এটি নির্মাণ করেছেন জাহিদুল ইসলাম সুজন। নাটকের গল্পে দেখা যাবে, প্রেমিকা তটিনীর জীবন বাঁচাতে এমন এক কসম নেন প্রেমিক জোভান, যার পরিণতিতে জন্ম নেয় অপ্রত্যাশিত এক ঘটনার। পারিবারিক টানাপড়েন আর প্রেমের জটিল সমীকরণ মিলিয়ে নাটকটি এগোবে একাধিক মোড় ঘুরে। নির্মাতা জানিয়েছেন, গল্পের ভেতরে ইচ্ছাকৃতভাবেই রাখা হয়েছে নানা বাঁক, যেখানে প্রেম ও পরিবারের সংঘাত দর্শকদের আবেগে নাড়া দেবে। প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, এবারের ঈদ উপলক্ষে প্রায় ২০টি বিশেষ নাটকের পরিকল্পনা রয়েছে তাদের। প্রেম ও পারিবারিক গল্পনির্ভর সেই তালিকায় অন্যতম প্রযোজনা ‘কসম’। নাটকটি ঈদে সিএমভি-এর ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।
জোভান ও তটিনীর ‘কসম’
বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩২ এএম
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩২ এএম
জোভান ও তটিনীর ‘কসম’
এ সম্পর্কিত আরও পড়ুন
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০