টি–টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে ইংল্যান্ডের কাছে হারের পর চাপে পড়ে গেছে পাকিস্তান। সেমিফাইনালের আশা জটিল হয়ে পড়ার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত আক্রমণের শিকার হয়েছেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগার পরিবার।
ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে ১৬৪/৯ সংগ্রহ করে পাকিস্তান। ৬৩ রান করেন সাহিবজাদা ফারহান। তবে ইংল্যান্ডের হয়ে ম্যাচ ঘুরিয়ে দেন হ্যারি ব্রুক। তার দারুণ সেঞ্চুরিতে পাকিস্তানের সেমিফাইনাল স্বপ্ন বড় ধাক্কা খায়। এরপর পাকিস্তান অধিনায়কের স্ত্রী সাব্বা মানজার ইনস্টাগ্রাম স্টোরিতে ক্ষোভ প্রকাশ করে লেখেন, ‘পাকিস্তানি সমর্থকদের বলছি, আমাকে বা আমার নিষ্পাপ ছেলেকে গালাগাল করে আপনারা বিশ্বকাপ জিততে পারবেন না।’
ম্যাচ শেষে আগা সালমান বলেন, ‘শুরুটা ভালো ছিল, কিন্তু যেভাবে শেষ করতে চেয়েছিলাম, পারিনি। কখনো কখনো প্রতিপক্ষকে কৃতিত্ব দিতেই হয়। হ্যারি ব্রুক যেভাবে ব্যাট করেছে, তা অসাধারণ—সে আমাদের কাছ থেকে ম্যাচটা ছিনিয়ে নিয়েছে। এখন অপেক্ষা করতে হবে। যদি ফল আমাদের পক্ষে যায়, তাহলে শ্রীলঙ্কার বিপক্ষে জিততেই হবে। ক্রিকেট অদ্ভুত খেলা—শেষ পর্যন্ত আশা থাকেই। দল হিসেবে আমরা বিশ্বাস হারাব না।’
পরাজয়ের জন্য পিচের আচরণকে দায়ী না করলেও দলের পারফরম্যান্সেরও সমালোচনা করেন সালমান, ‘উইকেট কিছুটা মিশ্র আচরণ করেছে। শুরুতে আমরা ভালো বোলিং করেছি। কিন্তু ব্রুক এসে অসাধারণ ইনিংস খেলেছে। আমরা সব চেষ্টা করেছি, কিন্তু আজ সে খুব ভালো খেলেছে। ফারহান পুরো টুর্নামেন্টে ধারাবাহিক। তবে অন্য ব্যাটাররা প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি। বিশ্বকাপে এমনটা হয়, কিন্তু আমরা পরের ম্যাচে উন্নতি করতে চাই।’
নেইমারের বিশ্বকাপ ভাগ্য নির্ধারণে ডেডলাইন বেঁধে দিলেন আনচেলত্তি
লেভানডফস্কির কাছে বাড়ি বিক্রি করে অর্থ আত্মসাৎ; নারীর কারাদণ্ড