নাগরিকদের ইরান ছাড়তে নির্দেশ দিল ১৫ দেশ

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৫ পিএম

ইরানে হামলার আশঙ্কার মধ্যেই নিজ নাগরিকদের অবিলম্বে ইসরায়েল ছাড়ার নির্দেশ দিলো যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে আপাতত ইসরায়েলে ভ্রমণ না করতেও বলেছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র ছাড়াও যুক্তরাজ্য, জার্মানি, কানাডা, ইতালি, অস্ট্রেলিয়া, ভারত, চীনসহ ১৫টিরও বেশি দেশের নিজেদের নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ দিয়েছে।  

 ইরানের পরামাণু প্রকল্প নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত মোট ৫ দফা সংলাপ হয়েছে তেহরান এবং ওয়াশিংটনের প্রতিনিধিদের মধ্যে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সুইজারল্যান্ডের জেনেভায় পরমাণু কর্মসূচি নিয়ে তৃতীয় দফার আলোচনাতেও কোনো সমাধানে পৌঁছাতে পারেনি ইরান ও যুক্তরাষ্ট্র। গতকাল ২৭ ফেব্রুয়ারি জেনেভায় পঞ্চম দফা সংলাপ শেষ হওয়ার মাধ্যমে সমাপ্তি ঘটেছে যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকের।  পরেই নাগরিকদের এই নির্দেশ দিলো ওয়াশিংটন। 

গতকাল সংলাপ শেষ হওয়ার পর ওয়াশিংটনে এ বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতিক্রিয়া জানতে চেয়েছিলেন সাংবাদিকরা। জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ৫ দফা সংলাপের পর যে ফলফল এসেছে, তাতে তিনি সন্তুষ্ট নন।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, বিভিন্ন ছোটোখাটো বিষয় নিয়ে সমঝোতা হলেও ইরানের ইউরেনিয়ামের মজুত এবং দেশটির ক্ষেপণাস্ত্র প্রকল্প নিয়ে কোনো ঐকমত্য ছাড়াই শেষ হয়েছে সংলাপ। ট্রাম্পের অসন্তুষ্টির কারণ এটাই।

কিন্তু শুক্রবার মন্তব্যের পর থেকেই নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার আহ্বান জানানো শুরু করে বিভিন্ন দেশ। কারণ জানুয়ারির মাঝামাঝি থেকে মধ্যপ্রাচ্যের জলসীমা এ ইসরাইলে যুদ্ধজাহাজ, বিমানবাহী যুদ্ধজাহাজ এবং যুদ্ধবিমান মোতায়েন করা শুরু করেছে যুক্তরাষ্ট্র। 

এরইমধ্যে, ইসরাইল ইরানে ‘প্রতিরোধমূলক হামলা’ শুরু করেছে বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানায়, হামলার সময় দেশজুড়ে নাগরিকদের সতর্কবার্তা পাঠানো হয়েছে এবং সবাইকে নিরাপদ আশ্রয়স্থলের কাছে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত