চন্দনাইশে অভিযানে ৩ ব্যবসায়ীকে জরিমানা

আপডেট : ০১ মার্চ ২০২৬, ০৯:১০ পিএম

পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ এবং বাজার তদারকি বাড়াতে চট্টগ্রামের চন্দনাইশে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। সেই ধারাবাহিকতায় রবিবার (১ মার্চ) সকালে চন্দনাইশ পৌরসদর বাজারে অভিযানকালে অনিয়মের অভিযোগে মুদির দোকান, শুটকি দোকান ও এক হোটেলসহ ৩ ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় বিভিন্ন কাঁচাবাজার ও মুদির দোকানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা ও ক্রয়মূল্যের ভাউচার যাচাই করে অনিয়মের বিষয়ে সতর্ক করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু বিকাশ চাকমা এই জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রবিবার সকালে চন্দনাইশ পৌরসদর বাজারে অভিযানকালে মূল্যতালিকা প্রদর্শন না করার, অতিরিক্ত দামে পণ্য বিক্রির দায়ে ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখা এবং যথাযথভাবে খাদ্য সংরক্ষণ না করায় ৩ ব্যবসায়ীকে জরিমানা করা হয়। এর মধ্যে ব্যবসায়ী ঋসু দাশকে ৫শত টাকা, মো. ইসমাইলকে ৫শত টাকা ও ব্যবসায়ী মো. শফিকে ১হাজার টাকাসহ সর্বমোট ২ হাজার টাকা জরিমানা করা হয়। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু বিকাশ চাকমা জানান, রমজানকে কেন্দ্র করে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে।এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত