হিজবুল্লাহ প্রধানকে হত্যার টার্গেট ঘোষণা ইসরায়েলের

আপডেট : ০২ মার্চ ২০২৬, ০৪:১১ পিএম

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ হিজবুল্লাহ সেক্রেটারি জেনারেল নাইম কাসেমকে 'হত্যার জন্য চিহ্নিত' হিসেবে ঘোষণা করেছেন এবং সতর্ক করেছেন, দলটি ইসরায়েলের ওপর হামলার জন্য চরম মূল্য প্রদান করবে। সোমবার (২ মার্চ) সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে কাটজ বলেন, খামেনেই এর পথে যারা চলবে তাদেরও শাস্তির মুখোমুখি হতে হবে। 
 
সোমবার সকালেই ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ লেবানন ও বেইরুতের দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালায়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এতে ৩১ জন নিহত ও ১৪৯ জন আহত হয়েছেন। যার উত্তরে হিজবুল্লাহ ইসরায়েলের সামরিক স্থাপনার ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। তারা এটিকে ইসরায়েলের হামলা এবং ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির হত্যার জবাব হিসেবে উল্লেখ করেছে।

এই উত্তেজনার শুরু শনিবার থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানের ওপর চালানো সিরিজ হামলার পর। এতে বেশ কয়েকজন সিনিয়র ইরানি কর্মকর্তা নিহত হয়েছেন। তেহরান ইসরায়েল ও আমেরিকার ঘাটের বিভিন্ন ঘাঁটি ও স্থাপনার ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে প্রতিশোধ নিয়েছে। ইসরায়েল ও ওয়াশিংটন ইরানকে আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি পরিচালনার অভিযোগ করছেন, কিন্তু তেহরান জানাচ্ছে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ এবং তারা পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত