সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী পদত্যাগ করেছেন। সোমবার (২ মার্চ) আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেকের কাছে তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন।
পদত্যাগের পর মোহাম্মদ জয়নুল বারী জানান, ব্যক্তিগত কারণে তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন।
এর আগে সোমবার সকালে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান আসলাম আলমও পদত্যাগপত্র জমা দেন।
