যে দেশের জর্সিতে একসময় ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস, শোয়েব আখতার, সাঈদ আনোয়ারের মতো কিংবদন্তিরা বিশ্ব ক্রিকেট শাসন করতেন, সেই পাকিস্তানে নাকি এখন সত্যিকারের কোনো প্রতিভা নেই। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর পাকিস্তান দল নিয়ে এমন মন্তব্য করেছেন দেশটির সাবেক পেসার মোহাম্মদ আমির।
পাকিস্তানি টিভি শো ‘হারনা মানা হ্যায়’ -এ আমির বলেন, “আমার সৎ মতামত বলছি- আমাদের কোনো সত্যিকারের প্রতিভা নেই। যারা এখন খেলছে, তাদের মধ্যে সেই মানের ট্যালেন্ট নেই। দেখুন, কোনো দল পাকিস্তানে সিরিজ খেলতে এলে তারা সেরা দল পাঠায় না। এতে বোঝা যায়, তারা তাদের কাছে আমাদের গুরুত্ব কতটা! ভারত, ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে গেলে তারা পূর্ণ শক্তির দল পাঠায়। কিন্তু আমাদের ক্ষেত্রে তা করে না।’
পাকিস্তানের আরেক কিংবদন্তি ব্যাটসম্যান জাভেদ মিঁয়াদাদ বলেন, ‘দুই বছরে একবার সুযোগ আসে দেশের ক্রিকেটের ছাপ রাখার। অথচ আমরা আবার ব্যর্থ হলাম। এটা অত্যন্ত হতাশাজনক।’ আরেক সাবেক অধিনায়ক মোহাম্মদ ইউসুফের মতে, কয়েকজন খেলোয়াড়কে অকারণে সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু তারা পারফর্ম করতে পারেনি। তিনি বলেন, ‘এখন সময় এগিয়ে যাওয়ার এবং ভুল থেকে শিক্ষা নেওয়ার।’
সাবেক উইকেটকিপার অধিনায়ক মঈন খান বলেন, ‘র্যাঙ্কিংয়ের শীর্ষ দলগুলোকে হারাতে না পারলে কোনো আইসিসি টুর্নামেন্ট জেতা সম্ভব নয়। দল নির্বাচন এবং মাঠের খেলায় আমরা অনেক ভুল করেছি। তাছাড়া আমাদের প্রধান খেলোয়াড়রা বিশ্বকাপে জ্বলে উঠতে পারেননি।’
রূপনাকে বাইরে রেখেই ঐতিহাসিক লড়াইয়ে বাংলাদেশ
আগের ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণিত; তবু ভারতকে নিয়ে নতুন ভবিষ্যদ্বাণী আমিরের