রূপনাকে বাইরে রেখেই ঐতিহাসিক লড়াইয়ে বাংলাদেশ

আপডেট : ০৩ মার্চ ২০২৬, ০৪:২৭ পিএম

২১তম এশিয়ান কাপের বর্তমান চ্যাম্পিয়ন শক্তিশালী চীনের বিপক্ষে গোলকিপার রূপনা চাকমাকে বাইরে রেখেই মাঠে নামছে বাংলাদেশ। পোস্ট আগলানোর গুরুদায়িত্ব দেওয়া হয়েছে তরুণ মিলি আক্তারকে। জানা গেছে, উচ্চতার কারণে মিলিকে এই ম্যাচে বেছে নিয়েছেন কোচ পিটার বাটলার।

ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচে এশিয়ান চ্যাম্পিয়নদের বিপক্ষে গোল হজম না করাটাই বাংলাদেশের প্রাথমিক লক্ষ্য। এই লক্ষ্য নিয়েই রক্ষণাত্মক কৌশলেই দল সাজিয়েছেন বাটলার। এই ম্যাচে চীনের শক্তিশালী ও গতিশীল আক্রমণভাগ সামলাতে তিনি মাঠে নামাচ্ছেন পাঁচ ডিফেন্ডার।

রক্ষণভাগের দায়িত্ব সামলাবেন শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, আফঈদা খন্দকার, কোহাতি কিসকু ও নবীরন খাতুন। মাঝমাঠের দায়িত্ব থাকছে মনিকা চাকমা, মারিয়া মান্দা, ঋতুপর্ণা চাকমা ও উমেলাহ মারমার ওপর। একক স্ট্রাইকার হিসেবে আক্রমণভাগ সামলাবেন শাসসুন্নাহার জুনিয়র।

বাংলাদেশের  একাদশ

গোলরক্ষক: মিলি আক্তার।

ডিফেন্ডার: শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, আফঈদা খন্দকার, কোহাতি কিসকু ও নবীরন খাতুন।

মিডফিল্ডার: মারিয়া মান্দা, মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা, উমেলাহ মারমা।

স্ট্রাইকার: শামসুন্নাহার জুনিয়র।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত