চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) ২৭তম কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন রেফায়েত উল্যাহ রুপক এবং সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সোহেল রানা।
মঙ্গলবার (৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন চবি প্রক্টর হোসেন শহীদ সরওয়ার্দী।
৮ পদে সর্বমোট ১৪ জন প্রার্থী নির্বাচনে অংশ নেন। সভাপতি পদে রেদোয়ান আহমেদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তর পত্রিকার ক্যাম্পাস প্রতিনিধি রেফায়েত উল্যাহ রুপক। সহ-সভাপতি পদে বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন বাহান্ন নিউজ ও দৈনিক দেশ রূপান্তর পত্রিকার ক্যাম্পাস প্রতিনিধি আজিম সাগর। তিনি ক্যাম্পাস সাংবাদিকতায় নারী শিক্ষার্থীদের প্রতিবন্ধকতাসহ একাধিক গবেষণা প্রোজেক্টে যুক্ত আছেন। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে ছিলেন দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি আতিকুর রহমান।
তবে সাধারণ সম্পাদক ও যুগ্ম-সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সোহেল রানা ও মমতাজ আলী। সোহেল রানা দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার ক্যাম্পাস প্রতিনিধি।
এছাড়া দপ্তর ও প্রচার সম্পাদক পদে রাব্বি হোসেন নির্বাচিত হয়েছেন। অর্থ ও প্রকাশনা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ঢাকা ডায়েরির ক্যাম্পাস প্রতিনিধি মহসিন। ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে ফুয়াদ মন্ডল এবং কার্যনির্বাহী সদস্য পদে শামীম হোসেন নির্বাচিত হয়েছেন।
ইরানের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প