আবারো মার্কিন এফ-১৫ ভূপাতিত করলো ইরান

আপডেট : ০৪ মার্চ ২০২৬, ০৫:৫৮ পিএম

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা ও ইরানের পাল্টা জবাবে হতাহতের সংখ্যা বাড়ছেই। যৌথ হামলার পাল্টা জবাব দিয়ে যাচ্ছে তেহরান। সেই ধারাবাহিকতায় ইরান দাবি করেছে যে তারা আরো একটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ধ্বংস করেছে। বুধবার (৪ মার্চ) দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, ইরানি সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ইউনিট যুদ্ধবিমানটিকে গুলি করে ভূপাতিত করে।

এর আগে সোমবার (২ মার্চ) ইরানের খাদেম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার জানিয়েছিল, ইরানের স্থানীয়ভাবে তৈরি বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় তিনটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া মার্কিন যুদ্ধবিমান ও পাইলটদের নির্বাসন (ইজেকশন) সম্পর্কিত নানা ছবি প্রকাশিত হচ্ছে।

সোমবার (২ মার্চ) সকালেও ইরানের সশস্ত্র বাহিনী এক ‘চমৎকার অভিযানে’ ইরান-কুয়েত সীমান্ত অঞ্চলের আকাশে একটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান গুলি করে নামায়। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। ঘটনার পরপরই যুদ্ধবিমানটির পতন ও কুয়েতের ভূখণ্ডে বিধ্বস্ত হওয়ার দৃশ্য সম্বলিত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমসহ বহু সংবাদমাধ্যমে প্রকাশ হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত