সিটি নির্বাচন করার খবরে আমার ব্যাংক হিসাব তলব: আসিফ মাহমুদ

আপডেট : ০৪ মার্চ ২০২৬, ০৮:৫৬ পিএম

সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হওয়ার সিদ্ধান্তের পর থেকেই সরকারের পক্ষ থেকে ব্যাংক হিসাব তলবের উদ্যোগ নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি দাবি করেন, বিষয়টি রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত।

আজ বুধবার (০৪ মার্চ) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরের এনসিপির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগের পর অনেক রাজনৈতিক ব্যক্তি তার কাজের প্রশংসা করলেও কেউ কেউ ধারাবাহিকভাবে প্রোপাগান্ডা চালাচ্ছে। সেই প্রেক্ষাপটেই ব্যাংক হিসাবের তথ্য উদ্দেশ্যমূলকভাবে সামনে আনা হয়েছে বলে অভিযোগ তার।


সাবেক এই উপদেষ্টা বলেন, মোট ৫৬ জনের ব্যাংক হিসাব তলব করা হলেও কেবল একজনের তথ্য বেছে নিয়ে প্রকাশ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে নিজের ও পরিবারের নামে থাকা ৯টি ব্যাংক হিসাবের বিস্তারিত তুলে ধরেন সাবেক এই উপদেষ্টা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত