কুমিল্লার মুরাদনগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় স্থাপিত সরিষা প্রদর্শনীর মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ মার্চ) বিকেলে উপজেলার কামাল্লা ইউনিয়নের নেয়ামতপুর এলাকায় এই মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক আজিজুর রহমান।
সহকারী কৃষি কর্মকর্তা নুরে আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) আল মামুন রাসেল।
এ সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা সূফি আহাম্মদ, ইখলাসুর রহমান, কৃষক হেলাল, ফাহিম, আবদুল জলিল, নয়ন মিয়া, মনু মিয়া, রুনা বেগম, মিনুয়ারা বেগমসহ প্রায় শতাধিক কৃষক কৃষাণী।
অনুষ্ঠানে প্রধান অতিথি আজিজুর রহমান উপস্থিত কৃষক কৃষাণীদের উদেশ্যে তৈল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি করার পাশাপাশি সুস্বাস্থ্যের জন্য সয়াবিন তৈল পরিহার করে সরিষার তেলকে ভোজ্য তেল হিসেবে ব্যবহার করার জন্য উৎসাহ প্রদান করেন।
সুন্নতে খৎনায় শিশু আয়ানের মৃত্যু, দুই চিকিৎসকের নিবন্ধন স্থগিত