আইটিইটির ইফতার ও দোয়া মাহফিল

আপডেট : ০৫ মার্চ ২০২৬, ১২:১৬ এএম

বাংলাদেশের বস্ত্র প্রকৌশলী ও প্রযুক্তিবিদদের সংগঠন দি ইনস্টিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টস (আইটিইটি), বাংলাদেশের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার ঢাকার গলফ গার্ডেন, আর্মি গলফ ক্লাবে এ মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। বিশেষ অতিথি ছিলেন ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের সভাপতি ও রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াজুল ইসলাম (রিজু), এবং বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ হাতেম। আইটিইটি-বাংলাদেশের আহ্বায়ক ইঞ্জিনিয়ার এহসানুল করিম কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার মো. এনায়েত হোসেন।

সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলসের উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার জুলহাসউদ্দিন, ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মহিউদ্দিন আহমেদ (সেলিম), অকো টেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান (সিআইপি), এবং মায়ের ডাক-এর সমন্বয়ক ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলী।

বক্তারা দেশের বস্ত্র খাতের উন্নয়ন, পেশাজীবীদের ঐক্য এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বক্তব্য দেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং উপস্থিত অতিথিরা ইফতারে অংশগ্রহণ করেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত