নাটোরের সিংড়ায় চকসিংড়া দারুল উলুম মাদরাসা আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ মার্চ) মাদরাসা প্রাঙ্গণে ৪তম এ ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।
ইফতার মাহফিলে মাদরাসা কমিটির পক্ষ থেকে নবনির্বাচিত সদস্য সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় ও ক্রেস্ট প্রদান করা হয়।
মাদ্রাসা কমিটির সদস্য আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন সাখা, উপজেলা বিএনপির সদস্য ইব্রাহিম খলিল ফটিক, পৌর বিএনপির সদস্য মহিদুল ইসলাম, পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা সাদরুল উলা।
এ সময় আরও উপস্থিত ছিলেন চকসিংড়া দারুল উলুম মাদ্রাসার সিনিয়র সহ-সভাপতি মো. মহসিন আলম, সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. ফরিদ উদ্দিন, মুহতামিম মাওলানা মো. জহুরুল ইসলাম, চকসিংড়া কবরস্থান কমিটির সহ-সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, মাদ্রাসা কমিটির সহ-সাধারণ সম্পাদক নুর হোসেন নাইচ, প্রচার সম্পাদক মেরাজ আলী, সদস্য মো. রেজাউল করিম বাবলু, আব্দুস সোবাহান, আশরাফুল ইসলাম, সিংড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আবু জাফর সিদ্দিকী প্রমুখ।
দোয়া পরিচালনা করেন সিংড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা আলী আকবর।
আজারবাইজানে ইরানের ড্রোন হামলা