টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের আগে ভারতের তারকা পেসার জসপ্রিত বুমরাকে নিয়ে দুশ্চিন্তায় আছে নিউজিল্যান্ড। ইংল্যান্ডের বিপক্ষে বুমরার দুর্দান্ত বোলিংয়েই ভারত উঠেছে ফাইনালে। তবে কিউই অল-রাউন্ডার গ্লেন ফিলিপস আশা করছেন, ফাইনালে বুমরার দিনটা যেন ভালো নায় যায়!
রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল। সেমিফাইনালে ইংল্যান্ডকে মাত্র ৭ রানে হারিয়ে ফাইনালে ওঠে ভারত। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সেই ম্যাচে বড় পার্থক্য গড়ে দেন বুমরা। ৪ ওভারে দেন মাত্র ৩৩ রান। অথচ পুরো ম্যাচে দুই দল মিলিয়ে তুলেছে ৪৯৯ রান।
ফাইনালের আগে সংবাদমাধ্যমকে ফিলিপস বলেন, ‘বুমরা দারুণ একজন বোলার। তার অনেক ধরনের ভ্যারিয়েশন আছে। শেষ ওভারগুলোতে তিনি খুব নিখুঁতভাবে ইয়র্কার করতে পারেন। তবে তিনি মানুষই, তারও খারাপ দিন থাকতে পারে। আশা করি ফাইনালে আমাদের বিপক্ষে এমন একটা দিনই হবে।’
ফিলিপস আরও বলেন, সেমিফাইনালে ইংল্যান্ড যেভাবে বুমরাকে সামলানোর চেষ্টা করেছে, সেটিও তারা খেয়াল করেছেন। ইংল্যান্ডের পরিকল্পনা ছিল তার ওভারগুলো সতর্কভাবে খেলতে এবং শেষ দিকে আক্রমণ করা। তবে ফিলিপস মনে করেন, বুমরা যদি কোনো ভুল করেন বা খারাপ বল দেন, তখন সেটিকে কাজে লাগাতে হবে। আর যদি তিনি নিজের সেরা ছন্দে থাকেন, তাহলে পরিস্থিতি অনুযায়ী কৌশল বদলাতে হবে।
সালাহ–রবার্টসনের নৈপুণ্যে এফএ কাপের শেষ আটে লিভারপুল
মেসি প্রতিবেশী হতেই ব্যবসায়ীর বাড়ির দাম বাড়ল ২৫ মিলিয়ন