ভারতীয় হাইকমিশনের ইফতারে জামায়াত নেতারা

আপডেট : ০৭ মার্চ ২০২৬, ০৭:৫১ পিএম

ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের ইফতারে অংশ নিয়েছে জামায়াতে ইসলামীর নেতারা। শনিবার (৭ মার্চ)  বিকালে ঢাকাস্থ ইন্ডিয়ান হাইকমিশন হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকার রূপসী হলে দেশের রাজনীতিবিদ, বিভিন্ন দেশের ঢাকাস্থ কূটনৈতিক মিশনের কূটনীতিকবৃন্দ ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতারের আয়োজন করে।  

এতে জামায়াতে ইসলামীর পক্ষে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং ঢাকা ১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। 

এসময় বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা তাদেরকে ধন্যবাদ জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত