জিভ শরীরের আয়না। জিভ দেখেই বোঝা যায়, শরীরে হানা দিয়েছে কোন রোগ। চিকিৎসকদের মতে, মুখের স্বাস্থ্যের সঠিক খেয়াল না রাখলে, জিভের ওপর সাদা আস্তরণ পড়ে। জিভের রঙবদলের নেপথ্যে রয়েছে অনেক কারণ। জিভের রঙ যদি হঠাৎ কালচে হয়ে যায়, তা হলে অবশ্যই সতর্ক হতে হবে। মনে রাখবেন, জিভের রঙ কালচে হয়ে যাওয়া ক্যানসারের লক্ষণ হতে পারে। তাই এমন কোনো উপসর্গ খেয়াল করলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। মুখের ভেতর ‘ক্যান্ডিডা ইস্ট’ নামে ছত্রাক মাত্রাতিরিক্ত বেড়ে গেলে, জিভে সাদাটে আস্তরণ তৈরি হতে পারে। হজম সংক্রান্ত সমস্যা হলে, জিভের রঙ হলদেটে হয়ে যেতে পারে। মূলত অন্ত্রের মধ্যে থাকা ‘খারাপ’ ব্যাকটেরিয়া বেড়ে গেলে, হজমে গোলমাল হয়। লিভার কিংবা পাকস্থলীর সমস্যা হলে, জিভের রঙ হলদেটে হয়ে যায়। শরীরে অক্সিজেনের অভাবে, জিভের রঙ হঠাৎ নীলচে বা বেগুনি হয়ে যেতে পারে। শ্বাসযন্ত্র কিংবা কার্ডিয়োভাসকুলার কোনো সমস্যা থাকলে জিভের রঙ নীল হয়ে যেতে দেখা যায়। রঙ ফ্যাকাসে হয়ে গেলে, তার কারণ রক্তে আয়রনের অভাব। আবার অটোইমিউন রোগের জন্য অনেক সময়ে জিভের ওপর লাল এবং সাদা চাকা চাকা দাগ দেখা যায়। ব্যাকটেরিয়ার কারণে জিহ্বার রঙ, গোলাপি থেকে কালচে হয়ে যেতে পারে। সুতরাং, মুখের স্বাস্থ্যের যত্ন নেওয়ার পাশাপাশি, নিয়মিত জিহ্বা পরিষ্কার রাখুন।
জিভে লুকানো রোগ
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ১২:৩৮ এএম
আপডেট : ০৮ মার্চ ২০২৬, ১২:৩৮ এএম
জিভে লুকানো রোগ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০