পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রামের বোয়ালখালীতে রোজাদারদের মাঝে ইফতার ও উপহার সামগ্রী বিতরণ করেছেন জীবন শিখা ফাউন্ডেশন। প্রতি বছরের ধারাবাহিকতায় অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে এবং রমজানের পবিত্রতায় ইফতার উপহার পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করে প্রতিষ্ঠানটির পরিচালক লায়ন সোহেল বড়ুয়া। রবিবার (৮ মার্চ) দুপুরে উপজেলার পশ্চিম কধুরখীল বড়ুয়া পাড়া নিজ বাড়িতে এ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ৮ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ। এসময় তিনি বলেন, প্রতিটি ধর্মেই মানবতার কথা বলেছেন। তাই মানবতার কাজে, মহৎ কাজে উৎসাহিত করতে হবে।
তিনি আরো বলেন , চাঁদাবাজি ও টেন্ডারবাজি দূর করে শক্তিশালী স্বনির্ভর সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে হবে। জনগণ গত ১২ ফেব্রুয়ারি ভোট দিয়ে আমাদের সেবক হিসেবে দায়িত্ব দিয়েছেন। সেবক হিসেবে জনগণের সাথে আছি।পবিত্র মাহে রমজান উপলক্ষে সংগঠনটি ১ হাজার ৫০০ পরিবারের মাঝে এ উপহার সামগ্রী তুলে দেন প্রধান অতিথি।
ড. সংঘপ্রিয় মহাথেরর সভাপতিত্বে ও দ্বীপানন্দ ভিক্ষুর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ বোয়ালখালী শাখার সভাপতি ভদন্ত বিপস্সী মহাথের, আর্য্যপ্রিয় মহাথের, সত্যানন্দ ভিক্ষু, সাধক ডালিম বড়ুয়া, কাস্টমস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শওকত আলী, এমপি পুত্র ইমাদ এরশাদ, ফাউন্ডেশনের পক্ষে জীবন বড়ুয়া, সোহেল বড়ুয়া, টিয়া বড়ুয়া, মো.আকতার ও মো.হারুন।
