দিনাজপুরের হাকিমপুরের হিলিতে মানব পাচার প্রতিরোধে কাউন্টার ট্রাফিকিং কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ মার্চ) দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। ল্যাম্ব হেলথ-ইউকে-এর সহযোগিতায় ল্যাম্ব এর কমিউনিটি সেফটি শিল্ড প্রকল্পের আওতায় এই সভার আয়োজন করে সিএইচডিপি। সভায় সীমান্ত এলাকা দিয়ে মানব পাচার রোধে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সচেতন মহলের সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। সেই সঙ্গে মানব পাচার একটি সামাজিক অভিশাপ, এটি প্রতিরোধে জনসচেতনতা তৈরির কোনো বিকল্প নেই। বিশেষ করে সীমান্ত অঞ্চলে নারী ও শিশু পাচার রোধে স্থানীয় কমিটিকে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বায়ন জানানো হয়।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমার সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন, কৃষি কর্মকর্তা আরজেনা বেগম, প্রানীসম্পদ অধিদপ্তরের ভেটিরিনারী সার্জন ডা. মুনতাসির মামুন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শামসুল আলম, সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদ রানা, বিজিবির হিলি সিপি কোম্পানি কমান্ডার সুবেদার আলাউদ্দিনসহ কমিটির সদস্যবৃন্দ ও সংশ্লিষ্ট প্রকল্পের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আগামীর বাংলাদেশে ক্রীড়া অঙ্গনে তৈরি হবে সুন্দর পরিবেশ