কুড়িগ্রাম প্রেসক্লাবের দুই বছর মেয়াদী (২০২৬–২০২৭) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে তফসিল অনুযায়ী নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। সভাপতি পদে সফি খান ও সাধারণ সম্পাদক পদে মাহফুজার রহমান খন্দকারকে নির্বাচিত হয়েছেন। কুড়িগ্রাম প্রেসক্লাব চত্বরে বুধবার (১১ মার্চ) বিকেলে নতুন কমিটির নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনার এম আর মিন্টু।
নির্বাচিত কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি পদে মো. লিয়াকত আলী ও খন্দকার একরামুল হক সম্রাট, কোষাধ্যক্ষ পদে রেজাউল করিম, দপ্তর সম্পাদক পদে শাহীন আহমেদ, ক্রীড়া সম্পাদক হিসেবে আব্দুল ওয়াহেদ, সমাজকল্যাণ সম্পাদক পদে কে এম গোলাম রব্বানী এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে তৌহিদুল ইসলাম বকসী রয়েছেন।
কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন এস এম হারুন উর রশিদ ও মো. শফিকুল ইসলাম বেবু।
নির্বাচন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন ফিরোজ আলম মনু ও মো. নাজমুল হোসেন। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনী প্রক্রিয়া শেষে সকল প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় তাদের চূড়ান্তভাবে নির্বাচিত ঘোষণা করা হয়। এ সময় কুড়িগ্রাম প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
