জাবিতে ইসলামী ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

আপডেট : ১২ মার্চ ২০২৬, ০৮:৫২ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শাখার ২০২৬ সালের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১২মার্চ) সংগঠনটির জাবি শাখার সভাপতি মো. মোস্তাফিজুর রহমান ও সেক্রেটারি মো. মাজহারুল ইসলাম  স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটির তালিকা টি প্রকাশ করা হয়। পূর্ণাঙ্গ এই কমিটিতে আরিফুল ইসলামকে অফিস সম্পাদক এবং ফেরদৌস আল হাসানকে প্রচার সম্পাদক করা হয়েছে। এছাড়া গবেষণা ও বিতর্ক সম্পাদক হিসেবে আরিফ উল্লাহ, শিক্ষা ও এইচআরএম সম্পাদক হিসেবে মো. রাকিবুল হাসান,  মানবাধিকার ও আইন সম্পাদক মাহদী হাসান জিহাদ এবং মো. তৌফিক হুসাইনকে আন্তর্জাতিক ও পাঠাগার সম্পাদক করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন,পাবলিক রিলেশন সম্পাদক মো. তৌহিদ হাসান,  দাওয়াহ ও ছাত্রঅধিকার সম্পাদক মো. সাফায়েত মীর, বায়তুলমাল সম্পাদক মো. রাকিবুল ইসলাম, ছাত্রকল্যাণ সম্পাদক শফিউজ্জামান শাহীন,  বিজ্ঞান ও আইটি সম্পাদক রাকিব হোসেন,  এইচআরডি সম্পাদক ওয়ালিউল্লাহ আল মাহদি, সাহিত্য, প্রকাশনা ও স্পোর্টস সম্পাদক মো. মাহাদী হাসান,  ফাউন্ডেশন সম্পাদক মো. তরিকুল ইসলাম,  সমাজসেবা সম্পাদক আলী আহাম্মদ এবং মো. রায়হান উদ্দিনকে সাংস্কৃতিক সম্পাদক করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে সংগঠনটির জাবি শাখার সভাপতি মো. মাজহারুল ইসলাম আশা প্রকাশ করেন, নতুন কমিটির নেতারা সংগঠনের আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে ভূমিকা রাখবেন এবং শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবেন।

 

 

 

 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত