নীলফামারীতে বাড়িতে বসে বিভিন্ন দেশের জাল ভিসা তৈরি করে প্রতারণার অভিযোগে মমিজুল ইসলাম (৩০) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
শুক্রবার (১৩ মার্চ) দুপুরে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মতলুবর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
আটক মমিজুল ইসলাম জেলার কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের নয়ানখাল কুঠিপাড়া গ্রামের নুর হোসনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মমিজুল ইসলাম নিজ বাড়িতে বসে মানুষের কাছে বিভিন্ন দেশের জাল ভিসা দিয়ে প্রতারণা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল তার বাড়িতে অভিযান চালায়। এ সময় তাকে আটক করা হয়।
অভিযান চলাকালে তার কাছ থেকে বিভিন্ন দেশের জাল ভিসা, জাল টাকা, মোবাইল ফোনসহ প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মতলুবর রহমান জানান, বৃহস্পতিবার রাতে তাকে আটক করা হয়েছে। শুক্রবার তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
বিয়ের পরই চটলেন রাশমিকা? আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি