কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

আপডেট : ১৩ মার্চ ২০২৬, ০৫:৩০ পিএম

কুড়িগ্রামের উলিপুরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোস্তফা মিয়া (৬০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩মার্চ) বিকেলে ৩টার দিকে কুড়িগ্রাম-উলিপুর সড়কের আনন্দবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেল আরোহী মোস্তফা মিয়া কুড়িগ্রাম পৌর শহরের সর্দারপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, মোস্তফা মিয়া মোটরসাইকেলযোগে কুড়িগ্রাম থেকে উলিপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়, এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত