খাল খননের কাজ দ্রুতই শুরু হবে: ভূমিমন্ত্রী মিনু

আপডেট : ১৪ মার্চ ২০২৬, ০১:০৯ পিএম

রাজশাহী জেলার পবা উপজেলার বায়া ব্রিজ সংলগ্ন গাংগোপাড়া খালে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

শনিবার (১৪ মার্চ) সকালে বেলুন উড়িয়ে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগের হাত থেকে রক্ষা পেতে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

এ সময় ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে দ্রুতই খাল খননের কাজ শুরু হবে। আজ শুধু পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে। এর মধ্য দিয়ে মশার উপদ্রব থেকে রক্ষা পাবে সবাই। এছাড়া মশার লার্ভা ধ্বংসে কীটনাশক ছিটানো হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, বিভাগীয় কমিশনার আ না ম বজলুর রশিদ, জেলা প্রশাসক আফিয়া আক্তার এবং দলীয় নেতাকর্মীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত