ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সামাজিক সংগঠন নবীনগর উপজেলা ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় রাজধানীর পল্টনে অবস্থিত সুরমা রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তাফাজ্জল হোসেনের সঞ্চালনায় এবং সভাপতি মোহাম্মদ মাহাবুবুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জি এম কিবরিয়া, অতিরিক্ত পরিচালক, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা মোঃ বায়েজিদ ভূঞা, ডেপুটি চিফ, বাংলাদেশ তাঁত বোর্ড।
অনুষ্ঠানে সংগঠনের সহ-সভাপতি মোহাম্মদ জাকারিয়া পারভেজ নবীনগরের সার্বিক উন্নয়ন ও কল্যাণে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এছাড়াও বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক ও লেখক জ. ই বুলবুল, মজিবুর রহমান পথিক, তারিকুল ইসলাম সজীব, সহ-সভাপতি মোহাম্মদ আরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার হক, আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ নাজির মিয়া, অর্থ সম্পাদক মোহাম্মদ তোয়াছিন, মোহাম্মদ জাফর উল্লাহ, আব্দুল্লাহ আল মামুন, লুৎফর রহমান লিটন, মফিজ উদ্দিন শাহীন, তাছাজ্জুল হোসেন, সিরাজুল ইসলামসহ নবীনগরের বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত অতিথিরা একসঙ্গে ইফতার ও নৈশভোজে অংশগ্রহণ করেন।
