কার বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য?

বারবার চুমু আর জামাকাপড় খুলতে বলে : জারিন খান

আপডেট : ১৫ মার্চ ২০২৬, ০৪:১৩ পিএম

সাহসী দৃশ্য আর খোলামেলা পোশাকের কারণে বলিউডে অভিনয়ের পর থেকেই অনেকের চোখে বদলে গিয়েছিল তার পরিচয়। দীর্ঘদিনের সেই অভিজ্ঞতা নিয়েই এবার খোলাখুলি কথা বললেন অভিনেত্রী জারিন খান। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি জানালেন, হেট স্টোরি থ্রি ছবিতে অভিনয়ের পর ইন্ডাস্ট্রির একাংশ তার অভিনয় দক্ষতাকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়েছিল। এমনকি কেউ কেউ সরাসরি কটাক্ষ করেছিলেন, অভিনয় পারেন না বলেই নাকি সাহসী দৃশ্যে অভিনয়ের পথ বেছে নিয়েছেন জারিন। 

২০১০ সালে সালমান খান-এর বিপরীতে বীর ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছিল জারিন খানের। পরে হাউজফুল ২ এবং হেট্ স্টোরি থ্রি -এর মতো ছবিতে দেখা যায় তাকে, যেগুলো বক্স অফিসেও ভালো সাড়া ফেলেছিল। কিন্তু তার কথায়, ‘হেট স্টোরি থ্রি’র সাহসী দৃশ্যই শেষ পর্যন্ত তাকে নানা কটাক্ষের মুখে ফেলেছিল। 

অভিনেত্রী সম্প্রতি পূজা ভাটের পডকাস্টে সেই সময়ের কথা বলতে গিয়ে জানান, ছবিটি মুক্তির পর বলিউডের অনেকেই তাকে অবজ্ঞার চোখে দেখতে শুরু করেছিলেন। জরিনের কথায়,  ‘অনেকেই বলত, 'ও তো অভিনয় পারে না, তাই পোশাক খুলতে শুরু করেছে।’ 

‘হেট স্টোরি ৩’-এর সাফল্যের পর জরিনের কাছে আসে অকসর ২ ছবির প্রস্তাব। ২০০৬ সালের অকসর ছবির সিক্যুয়ালটি পরিচালনা করেছিলেন অনন্ত মহাদেবন। জারিনের দাবি, প্রথমে তাকে ছবিটি এক ধরনের ‘নোয়ার থ্রিলার’ হিসেবে বোঝানো হয়েছিল, যার সঙ্গে ‘হেট স্টোরি’র ধাঁচের কোনও মিল নেই বলেই বলা হয়েছিল। 

কিন্তু শুটিং শুরু হওয়ার পরই নাকি ছবির বিষয়টাই বদলে যেতে থাকে। অভিনেত্রীর কথায়, প্রায় প্রতিটি দৃশ্যের শেষে হঠাৎ করে চুম্বনের দৃশ্য বা জামাকাপড় খুলে অন্তর্বাস পরে ক্যামেরার সামনে আসার প্রয়োজনীয়তা তৈরি হচ্ছিল। জারিন আরও বলেন, ‘আমাকে খুব পরিশীলিত ইংরেজিতে গল্প শোনানো হয়েছিল। বলা হয়েছিল, আমরা ‘হেট স্টোরি’র মতো কিছু করছি না, বরং একটা নোয়ার ঘরানার ছবি বানাচ্ছি। কিন্তু সেটে গিয়ে দেখলাম প্রায় প্রতিটি দৃশ্যেই কখনও চুম্বন, কখনও আবার হঠাৎ ব্রা পরে হাজির হওয়ার মতো দৃশ্য রাখা হচ্ছে।’ 

জারিনের দাবি, সাহসী দৃশ্যে অভিনয় নিয়ে ব্যক্তিগতভাবে তার কোনো আপত্তি ছিল না। কিন্তু যে গল্প শুনে তিনি ছবিতে রাজি হয়েছিলেন, বাস্তবে ছবির চরিত্রায়ন তার থেকে একেবারেই আলাদা হয়ে যায়। অভিনেত্রীর কথায়, ‘আমি স্পষ্ট বলেছিলাম, এই ধরনের দৃশ্য করতে আমার সমস্যা নেই। কিন্তু আমাকে যে গল্প বলা হয়েছিল, সেটা তো সম্পূর্ণ অন্যরকম। শুধু একটা ছবি সফল হয়েছে বলেই সেই ফর্মুলা জোর করে বারবার ব্যবহার করা ঠিক নয়।’ 

শুটিং চলাকালীন পরিস্থিতি ধীরে ধীরে আরও জটিল হয়ে ওঠে বলেও দাবি করেছেন জরিন। তার অভিযোগ, পরিচালক এক ধরনের গল্প প্রযোজকদের বলতেন, আরেকটি সংস্করণ শুনতেন তিনি এবং তার কস্টিউম ডিজাইনার শাহিদ আমির। আর এই দ্বন্দ্বের জেরেই নাকি সেটে উত্তেজনা বাড়তে থাকে। জারিন বলেন, ‘প্রযোজকেরা হঠাৎ করে প্রায় প্রতিটি দৃশ্যেই আমাকে সাহসী পোশাক বা চুম্বনের দৃশ্য করতে বলতে শুরু করেন। শুধু আমি আগে একটি এমন ছবি করেছি বলেই এই প্রত্যাশা তৈরি হয়েছিল। সেটা মোটেও ঠিক নয়।’ 

তবে সব সমস্যার মধ্যেও ছবির কাজ শেষ করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। কারণ, তার মতে কোনো ছবির মাঝপথে সরে গেলে প্রযোজকদের আর্থিক ক্ষতি হতে পারত। জরিন বলেন, ‘আমি এমন কেউ নই যে অকারণে ঝামেলা তৈরি করি। আমি জানি, এখানে অনেক মানুষের টাকা জড়িত থাকে। তাই সব সময় আলোচনা করে একটা মাঝপথ খুঁজে নেওয়ার চেষ্টা করেছি। কিন্তু শেষ পর্যন্ত পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে নিজের ছবির স্ক্রিনিংয়েও আমাকে আমন্ত্রণ জানানো হয়নি।’ 

তিনি আরও দাবি করেন, সেই সময় সংবাদমাধ্যমের একাংশে তাকে ‘কাজ করা কঠিন’ অভিনেত্রী হিসেবে তুলে ধরা হয়েছিল। জারিনের কথায়, ‘এমন অনেক খবর বেরিয়েছিল যেখানে বলা হয়েছিল আমার সঙ্গে কাজ করা কঠিন। অথচ আজও আমার কাছে পরিচালকের এমন বার্তা রয়েছে যেখানে তিনি নিজেই প্রযোজকদের নিয়ে অভিযোগ করেছিলেন।’ 

অন্যদিকে এই অভিযোগ একেবারেই অস্বীকার করেছেন পরিচালক অনন্ত মহাদেবন। এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ছবির শুটিংয়ের আগে থেকেই প্রতিটি দৃশ্য অভিনেতাদের বিস্তারিতভাবে বোঝানো হয়েছিল এবং কোনো বিভ্রান্তির প্রশ্নই ওঠে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত