নিউমার্কেট এলাকায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া বিরোধী পরিচ্ছন্নতা অভিযান

আপডেট : ১৬ মার্চ ২০২৬, ০১:১৯ এএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে এলাকা পরিষ্কারের উদ্যোগ নিয়েছে নিউ মার্কেট থানা যুবদল অঙ্গ সংগঠনের নেতারা।

রবিবার (১৫ মার্চ)  দিনব্যাপী ওই এলাকায় এই পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হয়। স্থানীয় সংসদ সদস্য ও  সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী রবিউল আলম রবির নির্দেশনায় এই ক্র্যাশ প্রোগ্রামের নেতৃত্ব দিচ্ছেন নিউ মার্কেট থানা যুবদলের সদস্য সচিব কে এম চঞ্চল। 

সরেজমিনে দেখা গেছে, ডিএসসিসির ১৮ নম্বর ওয়ার্ডের সাইন্স ল্যাবরেটরি, বসুন্ধরা গলি ও আশেপাশের এলাকায় পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হচ্ছে। দুই ভবনের মাঝখানের চিপা গলি থেকে শুরু করে প্রধান সড়ক পর্যন্ত সকল অলিগলি পরিষ্কার করা হচ্ছে। পরিচ্ছন্ন কর্মীদের সঙ্গে স্থানীয় বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে দেখা গেছে। 

এ বিষয়ে নিউমার্কেট থানা যুবদলের সদস্য সচিব কেএম চঞ্চল এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, আপনার ঘরের আঙিনা, ফুলের টবসহ বিভিন্ন স্থানে পরিষ্কার পানি জমে থাকলে তা নিয়মিত পরিষ্কার করুন। চলমান বর্ষা মৌসুমে চিকুনগুনিয়া, কিওলিক্স ও ডেঙ্গুর প্রবণতা বৃদ্ধি প্রবণতায় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা পরিচ্ছন্ন অভিযানে নেমেছি। প্রয়োজনে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান তিনি। 

এ সময় আরো উপস্থিত ছিলেন নিউ মার্কেট থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুনিয়াদ আহমেদ সুমন, ডিএসসিসির ১৮ নাম্বার ওয়ার্ডের সদস্য সচিব মো. শাহাদাত হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল রানাসহ নিউমার্কেট থানা বিএনপি, যুবদল ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত