শৈলকুপায় শতাধিক ভ্যানচালক পেলেন ঈদ সামগ্রী

আপডেট : ১৬ মার্চ ২০২৬, ০৯:৩৪ পিএম

ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ঝিনাইদহের শৈলকুপায় শতাধিক ভ্যানচালকের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ সোমবার বিকেলে উপজেলার কাতলাগাড়ী বাজার এলাকায় ‘অবিরাম উন্নয়নে বাংলাদেশ’ সংগঠনের পরিচালক সমাজসেবক ও শিক্ষক উজ্জ্বল আলীর উদ্যোগে এ মানবিক সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এ সময় ভ্যানচালকদের হাতে সেমাই, চিনি, তেল, সাবান, চালসহ ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে প্রয়োজনীয় এসব সামগ্রী পেয়ে উপকারভোগীরা সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ভ্যানচালকরা জানান, সীমিত আয়ের কারণে পরিবারের ঈদের প্রয়োজন মেটানো অনেক সময় কঠিন হয়ে পড়ে। এমন সময়ে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ায় তারা স্বস্তি ও আনন্দ অনুভব করছেন।

‎সমাজসেবক ও শিক্ষক উজ্জ্বল আলী বলেন, সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়াতে পারলে এক ধরনের আত্মতৃপ্তি পাওয়া যায়। তাদের মুখে হাসি ফোটানোই তার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি।

তিনি আরও বলেন, মানবিকতা ও সহমর্মিতার চর্চা সমাজকে আরও সুন্দর ও সহনশীল করে তোলে। সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানোর এ প্রয়াস ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত