পেপ গার্দিওলা আধুনিক ফুটবলের অন্যতম সেরা কোচ হওয়া সত্ত্বেও চ্যাম্পিয়নস লিগে তার সাফল্য (বার্সেলোনায় ২টি এবং সিটিতে ১টি) তার সামর্থ্যের তুলনায় কম কি না—সেই প্রশ্ন জোরালো হচ্ছে। বিশেষ করে রিয়াল মাদ্রিদের কাছে এবারের হার অনেক সমীকরণ পাল্টে দিয়েছে।
বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ এবং সিটির হয়ে গার্দিওলা মোট ১২টি ঘরোয়া লিগ শিরোপা জিতলেও গত ১৫ বছরে চ্যাম্পিয়নস লিগ জিতেছেন মাত্র একবার। সেটা ছিল ২০২৩ সালে সিটির ট্রেবল জয়ের বছর। চ্যাম্পিয়নস লিগ থেকে গার্দিওলাকে সবচেয়ে বেশি ৫ বার বিদায় করেছে রিয়াল মাদ্রিদ। এর মধ্যে সিটির কোচ হিসেবেই তিনি ৪ বার তাদের কাছে পরাজিত হয়েছেন। ২০২৩ সালে চ্যাম্পিয়নস লিগ জেতার পর থেকে সিটি তাদের শেষ ১৭টি ইউরোপীয় ম্যাচের মধ্যে ৯টিতেই হেরেছে।
নেদারল্যান্ডসের কিংবদন্তি ক্ল্যারেন্স সিডর্ফ মনে করেন, গার্দিওলার আক্রমণাত্মক দর্শনের জন্য রক্ষণভাগে অনেক সময় বড় মাশুল দিতে হয়। তিনি বলেন, "কোচ হিসেবে পেপের মান নিয়ে কোনো সন্দেহ নেই... তবে কোয়ার্টার ফাইনাল বা সেমিফাইনালের মতো পর্যায়ে বিশ্বের সেরা খেলোয়াড়দের বিপক্ষে খেলার সময় রক্ষণে উন্নতির প্রয়োজন আছে। যদিও আমার মনে হয় না তিনি তার স্টাইল পরিবর্তন করবেন।"
সিটির সাথে গার্দিওলার বর্তমান চুক্তির মেয়াদ আগামী মৌসুমের শেষ পর্যন্ত। তবে গুঞ্জন রয়েছে যে, এটিই ম্যানচেস্টারে তার শেষ মৌসুম হতে পারে। যদি তাই হয়, তবে সিটির হয়ে দ্বিতীয়বার ইউরোপ সেরার মুকুট পরার স্বপ্ন হয়তো অধরাই থেকে যাবে।
সিটির বর্তমান পরিস্থিতিও গার্দিওলার অনূকূলে নয়। ২০২৩ সালের চ্যাম্পিয়নস লিগ ফাইনাল খেলা ২৩ জন খেলোয়াড়ের মধ্যে ১৫ জনই এখন আর ক্লাবে নেই। তবে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিলেও সিটি এখনো প্রিমিয়ার লিগ, এফএ কাপ এবং কারাবাও কাপের দৌড়ে টিকে আছে। যদিও প্রিমিয়ার লিগে তারা এক ম্যাচ বেশি হাতে রেখে আর্সেনালের চেয়ে ৯ পয়েন্ট পিছিয়ে আছে।
পাকিস্তানের হামলার পর 'ঘনিষ্ঠ বন্ধু' ভারতের সহায়তা চাইলেন আফগান তারকা স্পিনার
আজ বায়ার্নের গোলপোস্টে দেখা যাবে ১৬ বছরের কিশোরকে?