ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যাপক সাড়া ফেলেছে গেজেট ব্র্যান্ড ‘চার্জ’-এর নতুন বিজ্ঞাপনচিত্র। প্রকাশের মাত্র ৫ দিনের মধ্যেই বিজ্ঞাপনটি ৫০ লাখ ভিউ অতিক্রম করে। ইতোমধ্যে এটি দেখেছেন ৫৫ লাখেরও বেশি দর্শক। এই সাফল্য উদযাপন করতে সম্প্রতি ‘সাকসেস পাটির্’র আয়োজন করে ব্র্যান্ডটি।
বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন অনন্ত আযান। মডেল হিসেবে অভিনয় করেছেন- অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী এবং ইমরান খান। পুরো কাজ প্রযোজনা করেছে ‘বিগ ড্যাডি প্রোডাকশন’ ।
সাকসেস পার্টিতে উপস্থিত ছিলেন- নির্মাতা, শিল্পী এবং সংশ্লিষ্ট টিমের সদস্য। সেখানে বিজ্ঞাপন নির্মাণের অভিজ্ঞতা নিয়ে কথা বলেন নির্মাতা অনন্ত আযান। তিনি জানান, বর্তমানে দর্শকের রুচি ও প্রযুক্তিপ্রেমী প্রজন্মকে মাথায় রেখে বিজ্ঞাপনটি তৈরি করা হয়েছে। শুরু থেকেই টিমের লক্ষ্য ছিল, একটি ভিন্নধর্মী ও আধুনিক ধাঁচের কাজ দর্শকদের সামনে তুলে ধরা।
অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী বলেন, এই প্রজেক্টে কাজ করা আমার জন্য এক দারুণ অভিজ্ঞতা। পুরো টিমের সমন্বয় এবং নির্মাতার ভিশনের কারণে কাজটি এত সুন্দরভাবে সম্পন্ন হয়েছে বলে তিনি মনে করেন।
এই বিজ্ঞাপনের প্রযোজক আদনান রোমান্স বলেন, একটি বিজ্ঞাপন সফল হওয়ার পেছনে পুরো টিমের সম্মিলিত পরিশ্রম থাকে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও আরও বড় পরিসরে এবং নতুন ধারণা নিয়ে কাজ করবে তাদের টিম।
প্রযোজনা প্রতিষ্ঠান বিগ ড্যাডি প্রোডাকশনের পক্ষ থেকে জানানো হয়, তারা নিয়মিতভাবেই নতুন ধারণা ও আধুনিক নির্মাণশৈলী নিয়ে কাজ করছে। দর্শকের ভালোবাসা এবং বিপুল সাড়া তাদের আগামী দিনের কাজের জন্য আরও অনুপ্রেরণা জোগাবে।