জ্বালানী তেলের পর এবার পটুয়াখালীতে সংকট দেখা দিয়েছে ভোজ্য তেলের। বাজারে বোতলজাত তেল প্রায়ই মিলছেনা। খোলা তেল চাহিদার চেয়ে কম পাওয়া যাচ্ছে এবং গত এক সপ্তাহের তুলনায় লিটার প্রতি বেড়েছে ১০ থেকে ১৫ টাকা।
জেলার বাজারগুলোতে খোলা সয়াবিন তেল লিটার প্রতি বিক্রি হচ্ছে ২১০ টাকায়, সিটি সুপার বিক্রি হচ্ছে ২০০ টাকায় ও পাম্প তেল বিক্রি হচ্ছে ১৯০ টাকায়। সরকারিভাবে দাম না বাড়লেও কিছু অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়িয়ে বিক্রি করছেন বলে দাবি ভোক্তাদের। তাই তারা ক্ষোভ প্রকাশ করেছেন। তবে পাইকারি বাজারে বেশি দামে তেল কিনতে হওয়ায় বিক্রিও একটু বেশি দামেই করতে হচ্ছে বলে জানিয়েছেন খুচরা ব্যবসায়ীরা।
সিংগাইরের ২২ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার