ইসরায়েলি হামলায় ইরানের গোয়েন্দা মন্ত্রী নিহত

আপডেট : ১৮ মার্চ ২০২৬, ০৫:৪৪ পিএম

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ দাবি করেছেন, ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খতিব নিহত হয়েছেন।

এক বিবৃতিতে কাটজ বলেন, গত রাতে ইরানের গোয়েন্দা মন্ত্রী খতিবকেও নির্মূল করা হয়েছে।

যদিও ইরান এখন পর্যন্ত এই বিষয়ে কোনও মন্তব্য করেনি।

ইসমাইল খতিবকে ২০২১ সালে ইরানের প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি গোয়েন্দা মন্ত্রী হিসেবে নিযুক্ত করেন। তিনি গোয়েন্দা মন্ত্রণালয় এবং সর্বোচ্চ নেতার কার্যালয়ে উচ্চ পদে অধিষ্ঠিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত