গৌরীপুর প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল

আপডেট : ১৮ মার্চ ২০২৬, ০৫:৪৪ পিএম

ময়মনসিংহের গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) ক্লাব মিলনায়তনে জাতীয় পর্যায়ে প্রয়াত, মহান স্বাধীনতা ও গণতান্ত্রিক মুক্তির আন্দোলনে শহিদ সাংবাদিকদের স্মরণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের আহ্বায়ক মো. রইছ উদ্দিন। সঞ্চালনা করেন সদস্য সচিব মো. হুমায়ুন কবীর। 

মোনাজাত পরিচালনা করেন গৌরীপুর আরকে সরকারি উচ্চ বিদ্যালয় মসজিদের খতিব মাওলানা মো. ওয়ালি উল্লাহ। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. বদরুজ্জামান, পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিছ, ভারপ্রাপ্ত সদস্য সচিব রমজান হোসেন খান জুয়েল, যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম ফারুখ, স্বজন উপদেষ্টা আব্দুল গফুর, ২৪’র গণঅভ্যুত্থানে শহীদ জোবায়েরের বাবা মো. আনোয়ার উদ্দিন, এনসিপি’র উপজেলা যুগ্ম সমন্বয়ক আশিক খান পাঠান, গৌরীপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুল ইসলাম মিন্টু, বেগ ফারুক আহম্মেদ, কমল সরকার, কাজী আব্দুল্লাহ আল আমিন, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শাহীন, আলী হায়দার রবিন, সুজিত কুমার দাস, শেখ মো. বিপ্লব, সাবেক অর্থ সম্পাদক শামীম খান।

আরও উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সদস্য শফিকুল ইসলাম স্বপন, কামরুজ্জামান ইউসুফ, ফারুক আহমেদ, রাকিবুল ইসলাম রাকিব, ওবায়দুর রহমান, আরিফ আহমেদ, সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবীর হিরা, সাধারণ সম্পাদক এইচটি তোফাজ্জল, রির্পোটার্স ক্লাবের সভাপতি রায়হান উদ্দিন সরকার, সাধারণ সম্পাদক জহিরুল হুদা লিটন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সহ-সম্পাদক শোয়েব মুনশী, জুলাইযোদ্ধা বাহালুল মুনশী, শামছুজ্জামান দুর্জয়, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. শহিদুল্লাহ, উপজেলা স্বজনের সভাপতি মো. এমদাদুল হক, সাধারণ সম্পাদক সেলিম আল রাজ, সাংবাদিক মোস্তাফিজুর রহমান বুরহান, শামীম আনোয়ার, মোখলেছুর রহমান প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত