ঈদের সকালে সেমাই বাঙালি সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ ও ঐতিহ্যবাহী মিষ্টি খাবার। ঘিয়ে ভাজা লাচ্ছা, দুধ-সেমাই, কিংবা মালাই সেমাই সব মিলিয়ে ঈদের সকাল শুরু হয় এই সুস্বাদু আয়োজনে। এছাড়া জর্দা সেমাই বা নারকেল দিয়ে ভুনা সেমাইও বেশ জনপ্রিয়। এটি পারিবারিক ঐতিহ্যের প্রতীক, যা স্বজনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেয়।
তবে এবারে ঈদে দুধ সেমাই রাঁধুন ভিন্ন উপায়ে। রেসিপিটি নিচে দেওয়া হলো
উপকরণ
দুধ ২ লিটার, চিনি দেড় কাপ, জর্দা সেমাই ১ কাপ, এলাচি ও দারুচিনি ৩ থেকে ৪টি করে, জাফরানের কেশর ২টি, কাঠবাদামকুচি ৪ টেবিল চামচ, খেজুর ৪টি, পেস্তাবাদাম ২ টেবিল চামচ, কাজুবাদাম ৪ টেবিল চামচ, ঘি ২ টেবিল চামচ।
প্রণালি
হাঁড়িতে দুধ ফুটে উঠলে চিনি দিন। পরে এলাচি ও দারুচিনি দিয়ে আরও ৫ মিনিট নাড়ুন। কড়াইয়ে সেমাই ভেজে তুলে নিন। গরম দুধে সেমাই দিয়ে নেড়ে রান্না করুন ঘন হওয়ার আগপর্যন্ত। এরপর ঘি, বাদাম, জাফরান দিয়ে আরও ৫ মিনিট রান্না করুন। এবার সার্ভিং ডিশে রেখে খেজুর, বাদাম ও জাফরান ছড়িয়ে নরমাল ফ্রিজে রাখুন। তারপর সুবিধামতো পরিবেশন করুন বাদাম ও খেজুরে ভরা দুধ সেমাই।
