কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ

নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা করে আর্থিক সহযোগিতার ঘোষণা

আপডেট : ২২ মার্চ ২০২৬, ১০:৪২ এএম

কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় ১২ জন নিহতের ঘটনা নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা ঘোষণা দিয়েছে জেলা প্রশাসক। রবিবার (২২ মার্চ) সকাল সাড়ে ৯টায় কুমিল্লা জেলা প্রশাসক (ডিসি) মু. রেজা হাসান এ তথ্য জানান।

তিনি বলেন, সদর দক্ষিণে ট্রেন দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন প্রত্যেক পরিবারকে প্রাথমিকভাবে মরদেহ দাফন-কাফনের জন্য ২৫ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা করা হবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। মরদেহ হস্তান্তের সময় স্বজনদের হাতে নগদ ২৫ হাজার টাকা তোলে দেওয়া হবে।

এর আগে শনিবার (২১ মার্চ) রাতে ২টা ৫৫ মিনিটে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীর দিকে যাওয়া মামুন পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মেইল ট্রেনের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৭ জন পুরুষ, ২ নারী ও তিন শিশু মারা যায়। ঘটনার পর চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে প্রায় চার ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়। এ ঘটনায় দুটি আলাদা তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত