আসন্ন পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বাংলাদেশের চার ক্রিকেটার মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, পারভেজ হোসেন ইমন এবং নাহিদ রানা। আজ সোমবার সকালে তারা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়াল দেন।
আগামী ২৬ মার্চ থেকে মাঠে গড়াবে এবারের পিএসএল। তবে যুদ্ধ পরিস্থিতির কারণে খেলা হবো রুদ্ধদ্বার স্টেডিয়ামে। গ্যালারিতে কোনো দর্শক থাকবে না। শুধু তা-ই নয়, পূর্বনির্ধারিত ছয়টি ভেন্যু কমিয়ে টুর্নামেন্টটি এখন শুধুমাত্র লাহোর ও করাচিতে সীমাবদ্ধ করা হয়েছে। বাতিল করা হয়েছে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানও।
এবারের পিএসএলে পেশোয়ার জালমিতে খেলবেন তানজিদ হাসান তামিম, শরিফুল ইসলাম ও নাহিদ রানা। লাহোর কালান্দার্সে খেলবেন মোস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেন ইমন। এছাড়া রাওয়ালপিন্ডি পিন্ডিজে খেলবেন রিশাদ হোসেন। ৩ মে ফাইনালের মাধ্যমে পর্দা নামবে আসরের।
উল্লেখ্য, একই সময়ে আইপিএল চলায় এবার পিএসএল থেকে বেশ কয়েকজন বিদেশি খেলোয়াড় নাম প্রত্যাহার করে নিয়েছেন। জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি এবং শ্রীলঙ্কার দাসুন শানাকা আইপিএলে সুযোগ পেয়ে পিএসএল ছেড়েছেন। এ ছাড়া ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়িয়েছেন জেক ফ্রেজার-ম্যাকগার্ক ও স্পেন্সার জনসনের মতো তারকারা।
