তেহরানসহ ইরানজুড়ে প্রচণ্ড বিস্ফোরণ

আপডেট : ২৩ মার্চ ২০২৬, ০২:৩৪ পিএম

সোমবার (২৩ মার্চ) ভোরে তেহরানের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। স্থানীয় মিডিয়ার তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অব্যাহত বিমান হামলার মুখে ইরানের আরও অনেক শহরেই বিস্ফোরণের ঘটনা ঘটছে।

বার্তা সংস্থাগুলোর দেওয়া তথ্য অনুযায়ী, বন্দর আব্বাসে একটি রেডিও স্টেশন লক্ষ্য করে চালানো হামলায় একজন নিহত হয়েছেন। এছাড়া খোররামাবাদ ও উর্মিয়া শহরের দুটি আবাসিক এলাকায় হামলায় বেশ কয়েকজন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। । একই সময়ে ইসরায়েল জানিয়েছে, তারা নতুন করে তেহরানে একটি বড় ধরনের হামলা চালিয়েছে।

ইরানি গণমাধ্যম মেহর টেলিগ্রামে লিখেছে, 'তেহরানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে,' এবং ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, বিমান হামলায় রাজধানীর পাঁচটি এলাকায় লক্ষ্যবস্তু ধ্বংস হয়েছে এবং 'ভয়ানক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।'

ফার্স আরও জানিয়েছে, 'ক্ষতির পরিমাণ ও সম্ভাব্য হতাহতের বিস্তারিত তথ্য পরে জানানো হবে।' ইসরায়েলের সামরিক বাহিনী তাদের নিজস্ব বিবৃতিতে জানিয়েছে, তারা তেহরানে ইরানের সন্ত্রাসী শাসন ব্যবস্থার অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক হামলার অভিযান শুরু করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত