স্বাধীনতা দিবসে ২ দিনের কর্মসূচি ঘোষণা করল জামায়াত

আপডেট : ২৩ মার্চ ২০২৬, ০৭:৫২ পিএম

আগামী ২৫ মার্চ গণহত্যা ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

কর্মসূচির মধ্যে রয়েছে, ২৫ মার্চ বিকেল ৩টায় জাতীয় প্রেস ক্লাবে আলোচনাসভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির আমির, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এ ছাড়া কেন্দ্রীয় এবং মহানগরী জামায়াতের নেতৃবৃন্দ এতে বক্তব্য রাখবেন।

এ ছাড়া ২৬ মার্চ দলটির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও সংগঠনের সর্ব পর্যায়ে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠান পালন করা হবে। এদিন সকালে দলটির আমির ডা. শফিকুর রহমান রাষ্ট্রীয় অনুষ্ঠানের অংশ হিসেবে সাভার জাতীয় স্মৃতিসৌধে যাবেন এবং শ্রদ্ধা নিবেদন ও দোয়া করবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত