রাজশাহীর হরিয়ান স্টেশনের অদূরে রাজশাহী-পাবনার মধ্যে চলাচল করা ঢালারচর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে ফের সারাদেশের সঙ্গে রাজশাহীর রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টা ২০ মিনিটে হরিয়ান এলাকায় এ ঘটনা ঘটে। পরে ট্রেনের যাত্রীরা নেমে বিকল্প উপায়ে গন্তব্যে যাত্রা করেন।
এর আগে সকালে নাটোরের বাগাতিপাড়ায় রেললাইন ভেঙে গেলে রাজশাহীর সঙ্গে সব রুটে প্রায় দুই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।
রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার জিয়াউল ইসলাম বলেন, ঢালারচর এক্সপ্রেস ট্রেনটি হরিয়ান স্টেশন থেকে ছেড়ে প্রায় ২০০ গজ যাওয়ার পর ট্রেনটির ‘ট’ বগির চাকার সঙ্গে থাকা ট্রলি ভেঙে যায়। এতে বগিটির দুটি চাকা লাইনচ্যুত হয়। ফলে সারাদেশের সঙ্গে সব রুটে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
তবে দুর্ঘটনার আসলে কি কারণ কেউ জানাতে পারে নি। এটা নিয়ে তদন্ত কমিটি হলে তদন্ত প্রতিবেদন পাওয়ার পরে বোঝা যাবে আসলে কি কারণে দুর্ঘটনা ঘটেছে।
জামালপুর কমিউটার ৫ বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ
বগি লাইনচ্যুত, জামালপুর-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ